উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, প্রায় ৪ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে

উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ কাজ শুরু হচ্ছে। রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই কাজের শিলান্যাস করলেন গোয়ালপোখরের বিধায়ক তথা পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। পাঞ্জিপাড়ার হাঁসখুন্ডা ও ইব্রাহিমপুর সংলগ্ন কুটিবস্তিতে স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ হচ্ছে। এরজন্য চার কোটি ৩১ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।

        তৃণমূল কংগ্রেসের পাঞ্জিপাড়া পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান লাল মহম্মদ বলেন, কাজটির টেন্ডার হয়েছে। আজকে কাজটির শিলান্যাস করলেন মন্ত্রী গোলাম রব্বানি। এই অনুষ্ঠানে মন্ত্রী গোলাম রব্বানি, জেলা পরিষদের সভাধিপতি আলেমা নুরি, পাঞ্জিপাড়া অঞ্চল সভাপতি ফিরোজ খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই স্বাস্থ্যকেন্দ্রটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এবার তা পূরণ হতে চলেছে। ৩১ নং জাতীয় সড়কের পাশে অবস্থিত পাঞ্জিপাড়াতে এতদিন সরকারি স্বাস্থ্য পরিষেবা বলতে বিশেষ কিছুই ছিল না। এলাকার মানুষকে চিকিৎসার প্রয়োজনে ইসলামপুর, শিলিগুড়ি কিংবা বিহারের কিষানগঞ্জে যেতে হয়। এবার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হলে এলাকার মানুষ উপকৃত হবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/vC7JTJDBWOM